Showsপ্রদর্শনী / Web showওয়েব শো
Lines of Image (61–120) লাইনস অফ ইমেজ (৬১–১২০)
14 Apr 2019 · Online (linesof.life)
Creating lines combined with many thoughts that came to my mind comprising of daily activities, topics that are expressed as frustration, fear, anger, friendship, pursuit, love, general chat etc., are presented through these lines of my life. The feelings that we have in our daily life have been revealed through the works by using a pen with acrylic color as the medium. The sanity of the mechanical Life we live now a day is lack of simple and straight forward thinking just like how we put lines on paper. The main theme of this exhibition is to follow the dissimilar type of lines of LIFE…
অনেক বিন্দুর মিলিত হয়ে একটি রেখার সৃষ্টি। এই রেখা সৃষ্টির শুরু থেকে নির্মাণ করে যাচ্ছে অবিরাম যা কল্যানে গুহা চিত্র থেকে শুরু করে বর্তমান বিশ্বের যাবতীয় আবিস্কার মূল বিষয় হয়ে আছে। রেখার মাধ্যমে সৃষ্টির প্রাথমিক গঠন আমাদের দৃষ্টি গোচর হয় আমরা বুঝতে পারি বস্তুর অবয়ব ও গঠন। রেখার সাথে আমার এই ভাব বিনিময় শুরু হয়েছে ছোট বেলা থেকেই তাই আমি মূলত রেখা নির্ভর গঠনে প্রতি একাত্ম হয়ে আছি। এই প্রদর্শনীর মূল বিষয় রেখার বিভিন্ন গতি প্রকৃতির অনুসরণ করা। এই গতি প্রকৃতির উপস্থাপনের প্রয়োজনে কখনও বিভিন্ন রকম ফর্মের ভিন্নতা এসেছে। রঙ ব্যবহার হয়েছে ছবির ব্যাগ্রউন্ড হিসেবে । মূলত এই ব্যাকগ্রাউন্ড মোটা/ চওড়া স্তরের রঙ্গিন লাইনের হিসেবে ব্যবহারিত হয়েছে। বিষয় হিসেবে যান্ত্রিক শহরের নান বিষয় যা আমরা প্রতিদিন দেখছি তারই সহজ সরল উপস্থাপন ছবিতে এসেছে, মানুষের মধে্য যে হতাশা, ভয়, ক্রোধ, বন্ধুত্ত্ব, সাধনা, সাধারণ আড্ডা ইত্যাদি বিষয় উপস্থাপিত হয়েছে। প্রতিদিনের সময়ের সাথে যে অনুভূতি আমার শরীরে ধারণ করে তাই প্রকাশ পেয়েছে এই কাজগুলিতে। মাধ্যম হিসেবে এক্রেলিক রঙ সাথে কলম এর ব্যবহার হয়েছে। জীবনের নানা গতি প্রকৃতি ও অনুভূতি রেখার মাধ্যমে উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনীতে, ক্যানভাসে রঙের রেখার সাথে কলমের রেখার সংমিশ্রনে ভিন্ন ধর্মী অনুভূতি সৃষ্টি হয়েছে ; ভিন্ন এই যাত্রার কিছু কাজ নিয়ে শুরু করছি পহেলা বৈশাখ থেকে আমার ৫ম একক ওয়েব আর্ট শো। Lines of Image (61 to 120) শিরোনামে এই প্রদর্শনীতে ৪০ টি এক্রেলিক সাথে কলম ও ২০ টি ড্রইং এর কাজ আছে। নতুন বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছে জানিয়ে প্রদর্শনী শুরু করছি।
Works in this showএই শো-এর কাজ