Showsপ্রদর্শনী / Art camp & exhibitionশিল্প শিবির ও প্রদর্শনী
Art Camp & Exhibition, Café Eight Days a Week শিল্প শিবির ও প্রদর্শনী, ক্যাফে এইট ডেজ আ উইক
1 Jan 2026 · Café Eight Days a Week / Gallery The Illusions, 2/6 Block-C, Lalmatia, Dhaka
A one-day art camp and exhibition hosted by Café Eight Days a Week in Lalmatia, Dhaka. The participating artists spent the whole day working inside the café, with food, drinks and materials provided by the café, so the day could pass in coffee, light and shade, conversation and imagination.
The works made here grew out of the café's everyday atmosphere: its people, its talk and its moods, where the real and the imagined meet.
In the heart of Lalmatia, Café Eight Days a Week is one of Dhaka's liveliest and most artist-friendly coffee houses. Its warm wooden interior and soft light have long drawn artists, writers and thoughtful people together, and the café has supported art and culture for many years. That is why it was chosen as the home of this camp.
লালমাটিয়ার ক্যাফে এইট ডেজ আ উইকের আয়োজনে একদিনের শিল্প শিবির ও প্রদর্শনী। অংশগ্রহণকারী শিল্পীরা সারাদিন ক্যাফের পরিবেশে বসে কাজ করেছেন। খাবার, পানীয় আর আঁকার উপকরণ দিয়েছে ক্যাফে কর্তৃপক্ষ, যাতে পুরো দিনটা কাটে কফি, আলোছায়া, আড্ডা আর কল্পনার মেলবন্ধনে।
এখানে তৈরি কাজগুলোর কেন্দ্রে ক্যাফের নিত্যদিনের আবহ, মানুষ, সংলাপ আর অনুভূতি, যেখানে বাস্তব আর কল্পনা মিশে যায় এক নান্দনিক অভিজ্ঞতায়।
লালমাটিয়ার হৃদয়ে ক্যাফে এইট ডেজ আ উইক ঢাকার সবচেয়ে প্রাণবন্ত ও শিল্পবান্ধব কফিশপগুলোর একটি। উষ্ণ কাঠের ইন্টেরিয়র আর কোমল আলো দীর্ঘদিন ধরে শিল্পী, লেখক ও চিন্তাশীল মানুষদের একত্র করেছে, আর ক্যাফেটি বহু বছর ধরে শিল্প ও সংস্কৃতি চর্চায় উৎসাহ দিয়ে আসছে। সেই কারণেই এই শিল্প শিবিরের জন্য এটিকে বেছে নেওয়া হয়।



